শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের মেহেন্দিগঞ্জে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

বরিশালের মেহেন্দিগঞ্জে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার ক্লার্ক ও মসজিদের ইমামকে উপবৃত্তির টাকা আত্মসাৎ করার দায়ে বিচারে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি এই ঘটনা ঘটান।

বিষয়টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার সৃষ্টি হয়।

জানা গেছে, উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শহিদুল ইসলামকে ওরফে আলাউদ্দিন হুজুরের বিচারের নামে দু হাত বেধে জুতার মালা পড়িয়ে ছবি তুলেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ কয়েকজন মেম্বার। উপবৃত্তির টাকা চুরির অপবাদে ইউনিয়ন পরিষদের মধ্যে বুধবার তাকে এই শাস্তি দেয়ার পর বিকেল পর্যন্ত তাকে আটকে রাখেন তারা।

ভিডিওতে দেখা যায়, জুতার মালা গলায় দেয়ার পর তার মাথার টুপিও খুলে নেয়া হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি জানান, মেম্বার শফি দেওয়ান, ফিরোজ মেম্বার সহ স্থানীয় গন্যমান্য বজলু আকন, আবুল বয়াতি ও কামরুজ্জামানের উপস্থিতিতে এই বিচার করা হয়েছে।

তিনি বলেন, আলাউদ্দিন হুজুর উপবৃত্তির ৪ হাজার ৮শ টাকা আত্মসাত করেন। এছাড়া ইন্স্যুরেন্সের ২০লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাকে প্রাথমিকভাবে উপবৃত্তির টাকা ফেরত দিতে বলা হয়। না দিলে তাকে জুতার মালা পরানো হবে বিচারের রায় হলে তিনি জুতার মালা পরতে স্বেচ্ছায় রাজি হন।

আইনের আশ্রয় না নিয়ে তারা কেন এই ঘটনা ঘটালেন এমন প্রশ্নের জবাবে বলেন, যা করে ফেলেছি তা বলে আর লাভ কি?

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান বলেন, তারা অভিযোগ পাননি, তবে ভিডিও ছড়িয়ে পরায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন জড়িতদের গ্রেপ্তারের জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD