শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‘বরিশালে লঞ্চ মালিকরা করোনা প্রাদুর্ভাব বাড়াচ্ছে’

‘বরিশালে লঞ্চ মালিকরা করোনা প্রাদুর্ভাব বাড়াচ্ছে’

Sharing is caring!

বরিশাল থেকে চলাচলকারী লঞ্চগুলোতে স্বাস্থ্য বিধি অমান্য করা মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপরিবহনে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দেয়া হলেও অনেক ক্ষেত্রেই তা লঙ্ঘিত হচ্ছে। এছাড়া ঢাকা থেকে বরিশালগামী যাত্রী বাহি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি অনুসরণ সহ সামাজিক দূরত্ব রক্ষাও মানা হচ্ছে না।

যাত্রী পরিবহন সীমিত করার জন্য অগ্রিম টিকিট বিক্রয়ের জন্য শহরের বিভিন্ন স্থানে একাধিক টিকিট কাউন্টার স্থাপন ও অনলাইনে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে বিপদজনভাবে যাত্রী পরিবহন করে লঞ্চ মালিকরা এই অঞ্চলের জনসাধারনের করোনা প্রাদুর্ভাব জনিত স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করছেন।

গণবিজ্ঞপ্তিতে লঞ্চ মালিকদের সতর্ক করা হয় এবং ধারণ ক্ষমতার মধ্যে যাত্রী পরিবহন না করলে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD