বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে ট্রলারসহ ১৫ জেলে আটক

অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে ট্রলারসহ ১৫ জেলে আটক

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ৬৫ দিন বন্ধ মৌসুমে অবৈধভাবে মৎস্য আহরনের দায়ে ১৫ জেলেসহ এম.ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলারকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত ট্রলার মালিক ও সকল জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায়।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে তারা ট্রলারসহ এসব জেলেকে আটক করে। এসময় ট্রলার থেকে ১২০ কেজি জাটকা ইলিশ ও বেশি কিছু জাল জব্দ করা হয়। পরে রাত বারোটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলারের মালিক কাওছার মৃধাকে দশ হাজার টাকা এবং মাছ আহরন করায় আরও পনের হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ১৫ জলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেরে দেন। এবং ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) সুস্পষ্ট লঙ্ঘন করে মাছ শিকার করায় ট্রলারের মালিককে জরিমানা করা হয়েছে। নদী ও সাগর মোহনায় মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মৎস্য অবরোধ সফল করতে নৌ পুলিশ ও কোষ্টগার্ডের নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD