বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে নাতীর হামলায় নানী নিহত

বরিশালে নাতীর হামলায় নানী নিহত

Sharing is caring!

আমপাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের মধ্যে বাগবিতন্ডা থামাতে গিয়ে নাতীর হামলায় নানী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আমপাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল বাগবিতন্ডা হয়। দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই জরিনা বেগম নিহত হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD