শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে বাম জোটের মানববন্ধন!

বরিশালে বাম জোটের মানববন্ধন!

Sharing is caring!

করোনা মহামারি দুর্যোগের সময়ে বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।

মঙ্গলবার (০২ জুন) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানান তারা।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য সচীব ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অদ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাসদের মার্সবাদী জেলা সমন্বয়ক সাইদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, করোনার মহামারিকালে বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এটা করোনায় বিপর্যস্ত মানুষের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বক্তারা আরো বলেন, এমন অযৌক্তিক বাস ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে আর তা না হলে জনগণের বিক্ষোভের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না।  ট্রাম্পের মতো শক্তিশালী প্রেসিডেন্ট জনগণের বিক্ষোভের মুখে সামনে আসার সাহস পায়নি। তেমনি ভাবে বাংলাদেশের মানুষ বিক্ষোভ করলে আপনারাও টিকে থাকতে পারবেন না।

এদিকে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার বেলা ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে তারা।

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাশ। বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, বিএম কলেজ সভাপতি কিশোর কুমার বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তুষার সেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD