সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার

Sharing is caring!

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার।

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের থেকে ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে এবারে মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৭০ শতাংশে। পাশাপাশি ২০১৮ সালের থেকে এ বছরে ২৯৪টি জিপিএ-৫ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জনে।

এ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩১ জন, আর মানবিক বিভাগে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১৩২ জন।

বিগত সময়ের চেয়ে এ বছরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০ জন এবং ছাত্রী ছিল ৫৬ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

অপরদিকে গত বছর ৫ হাজার ৮১৫ জনের পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ছিল ৫৪ হাজার ২২ জন। এদের মধ্যে পাস করেছিল ৭২ হাজার ৫৩৫ জন।

এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ১০৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিল ৯৫ জন।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৩ হাজার ৬৫৯ জন। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৭ হাজার ৯১৬ জন। বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৮ হাজার ৪১ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন,বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।

আরও পড়ুন:**বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯.৭০%

**বরিশাল বোর্ডের ৫৪ কেন্দ্রে শতভাগ পাস

**বরিশালে এসএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD