বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদীতে ২ গরুচোর গ্রেফতার

গৌরনদীতে ২ গরুচোর গ্রেফতার

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে ২ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল উপজেলার তারাকুপি গ্রামের মৃত গঞ্জেরালী খানের ছেলে সিদ্দিক খান (৪০), বার্থী গ্রামের আ. রাজ্জাক ফকিরের ছেলে শহিদুল ফকির (৩৫)।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তারাকুপি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সংঘবদ্ধ একদল চোর বার্থী গ্রামের মন্নান লস্করের গোয়ালঘর থেকে গত ১৮ মে দিবাগত গভীর রাতে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। মোবাইল ফোন আলাপের সূত্র ধরে গ্রামবাসী গরু চুরির সন্দেহে সিদ্দিক খানকে আটক করে এ দিন সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করে। সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী শহিদুলকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে গরুর মালিক মন্নান বাদী হয়ে আটককৃত ওই দুই চোরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চোরদের আসামি করে রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সূত্র জানায়, সংঘবদ্ধ একদল গরুচোর গত এক বছরে বার্থী গ্রামের ছালাম মাতুব্বর, আজিজ ফকির, ফারুক বেপারী, মন্নান লস্কর, ইল্লা গ্রামের মোস্তফা ঘরামীর গোয়ালঘর থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি গরু চুরি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD