বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

Sharing is caring!

দেশের নির্বাচন সম্পর্কে জনমনে বিভ্রান্তি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনপ্রতিনিধিদের প্রতি জনগণের ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মুনিরকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নলছিটি হাসপাতাল সড়কের (বাইপাস মোড়) বাসা থেকে তাকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

গ্রেফতার হওয়া মুনির ওই এলাকার মৃত আ. খালেক জোমাদ্দারের ছেলে।

তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি ও নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় মামলাটি করেন উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান (ছালাম)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রানাপাশা ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমানকে ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলকভাবে ডিজিটাল বিন্যাসে অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করা, মানহানি ঘটানো এবং জনপ্রতিনিধিদের প্রতি ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি, রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন, পুলিশ বাহিনী ও প্রশাসন সম্পর্কে বিভ্রান্তি, এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিপ্রায়ে একাধিক মিথ্যা ও মনগড়া তথ্য সাজিয়ে একটি লাইভ ভিডিও বানিয়ে আসামী মুনিরুজ্জামান মুনির নিজ আইডি ‘‘মাসুদুজ্জামান মিতুল (https://www.facebook.com/profile.php?id=100021983172803)’’ দিয়ে গত ২৪ মে রাত ৯টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ ও প্রচার করে।

১৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে বিনাভোটের চেয়ারম্যান, চেয়ারম্যান হতে ভোটে লাগে না, জনপ্রতিনিধি নামে নরপশু, পুলিশ ন্যায় বিচার করেনি, সকল ইউনিয়ন ও পৌরসভায় অনিয়ম-দুর্নীতি চলছে, প্রশাসনে জবাবদিহিতা কোথায়?সহ আরো কিছু উস্কানীমুলক বক্তব্য প্রকাশ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই চেয়ারম্যান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান ছালামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুনিরুজ্জামান মুনিরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ মে) তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD