বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মুত্যু

গৌরনদীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মুত্যু

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে এই ঘটনা ঘটে।

সাপের কামড়ে মৃত শাওন চৌকিদার উপজেলার পালরদী স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং দিয়াশুর গ্রামের মালেয়শিয়া প্রবাসী ফারুক চৌকিদারের ছেলে।

মৃতের ভাই হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে পায়চারি করার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। প্রথমে তাকে গ্রাম্য ওঝা দিয়ে বিষ নামানো হয়। কিন্ত পায়ের বাঁধন খুলে দিলে সে আবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপের কামড়ের ঔষধ না থাকায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাবে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD