বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
পাঁচারকালে বরিশাল ৭ লাখ রেনুপোনা জব্দ!

পাঁচারকালে বরিশাল ৭ লাখ রেনুপোনা জব্দ!

Sharing is caring!

অবৈধ পাঁচারকালে বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে সকল রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেনু পোনাগুলো জব্দ করা হয়।কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা অবৈধভাবে পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে।

ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশী করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনুপোনা উদ্ধার করে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত ৭ লাখ পিস রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD