বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফল মেয়রের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন

বাউফল মেয়রের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন

Sharing is caring!

পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে মিউনিসিপ্যাল অ্যাসোশিয়েসন অব বাংলাদেশ (ম্যাব)।

সংগঠনের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল এক যুক্ত বিবৃতিতে বলেন, বাউফল পৌর শহরের ডাকবাংলোর সামনে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মাননীয় প্রধানমন্ত্রীর পরমর্শ : করোনাভাইরাস মোকাবেলায় আপনার করনীয়” সচেতনতামুলক ব্যানার টানানোর সময় পৌরসভার কর্মীদের ওপর আতর্কিত হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে যুবলীগ কর্মী তাপস দাস (৩৪) মারা যান।

প্রতিপক্ষ গ্রুপ মেয়র জুয়েলকে ফাঁসাতে তাকে হুকুমের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

ম্যাব নেতৃবৃন্দ বলেন, মেয়র জুয়েলের জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান ম্যাব নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD