শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের ২১৫ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

বরিশালের ২১৫ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার ২১৫ মসজিদে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে এই চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জানা গেছে, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯৫টি এবং চরমোনাই ইউনিয়নের ১২০টি সহ মোট ২১৫টি মসজিদের অনুকূলে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক এবিএম শফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেনসহ আরো অনেকে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে।

বরিশাল সদর উপজেলার ১০৫০ টি মসজিদে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ১১১৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৭৮৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার মসজিদের সংখ্যা ৪৩৬ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার মসজিদের সংখ্যা ৮৩৮ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৪৭৭ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার মসজিদের সংখ্যা ৬৫৫ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার মসজিদের সংখ্যা ২৮৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার মসজিদের সংখ্যা ৫৩৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার মসজিদের সংখ্যা ৪৯৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা মোট ৬৬৬৩ টি মসজিদে মোট ৩ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হবে।

পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পর্যায়ক্রমে বরিশালের সকল উপজেলা এবং ইউনিয়নের মসজিদ কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD