বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আধঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে একজন এবং দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মারা যাওয়া ৫০ বছরের এক নারী, যার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের বাসিন্দা। সে সকাল ১০ টায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।

অপরদিকে দুপুর আড়াইটার দিকে মারা যাওয়া ৫৫ বছরের পুরুষ ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাতিলা এলাকার বাসিন্দা। সে বেলা ১১ টা ২৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।

ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD