শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে গৃহবধু খুন,স্বামীসহ আটক ৩ জন

বরিশালে গৃহবধু খুন,স্বামীসহ আটক ৩ জন

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে মুক্তি রানী বাড়ৈ নামে এক গৃহবধুকে সোমবার (২৫ মে) গভির রাতে স্বামী ও শশুরবাড়ির লোকজন মিলে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত মুক্তি রত্নপুর ইউনিয়নের থানেশ্বরকাঠী গ্রামের সুমন বৈদ্যর মেয়ে।

আগৈলঝাড়া থানা পুলিশ ও নিহতের বাবার বাড়ি সূত্রে জানাগেছে, বিগত ১০ মাস আগে রত্নপুর গ্রামের খোকন সমদ্দারের ছেলে মিঠুন সমদ্দারের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে খোকন ও মুক্তির বিয়ে হয়, বিয়ের পর থেকেই খোকনের পরিবার মুক্তির বাবার বাড়িতে যৌতুকের জন্য (নগদ টাকা এনে দেয়ার জন্য ) চাপ দিতে থাকে এবং বিভিন্ন ভাবে শারিরিক ও মানষিক নির্যাতন করতে থাকে৷

নিহত মুক্তির বাবা সুমন বৈদ্য অভিযোগ করে বলেছেন তার মেয়েকে তার স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকজন মিলে সোমবার গভির রাতে বালিশ চাপা দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করছিলো৷

এ খবর পেয়ে সোমবার রাতেই আগৈলঝাড়া থানার এস আই শাজাহান ও এস আই আব্বাস ঘটনাস্থলে এসে নিহত মুক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাবস্থা করেছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানিয়েছেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি অনুসন্ধ্যান পুর্বক হত্যা মামলা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD