সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মনিরউজ্জামান মনির খান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের টিঅ্যান্ডটি রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মনির উপজেলা সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি উপজেলা সদরের খান ফ্যাশনের মালিক ছিলেন।

স্থানীয়রা জানায়, করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে মনিরউজ্জামান মনিরের স্ত্রীসহ দুই মেয়ে যশোরের বাড়িতে রয়েছে। মনির একাই এ বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাতে হঠাৎ প্রতিবেশীরা মনিরের কলাপসিবল গেটের মধ্যে শব্দ পায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখে গেটের ভেতর মেঝেতে মনির পড়ে আছেন। তার পাশেই একটি ভেজা গামছা ও লুঙ্গি ছিল। তার হাতে বিদ্যুতে পোড়া চিহ্ন ছিল।

স্থানীয়দের ধারণা, গোসল করে ওই ভেজা গামছা ও লুঙ্গি শুকানোর জন্য রাখতে গিয়ে বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা গেটের তালা ভেঙে মনিরকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD