বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালীর ৩০ টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত 

পটুয়াখালীর ৩০ টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত 

Sharing is caring!

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা ও কলাপাড়ার ৩০টি গ্রামের অন্তত ৫০ হাজার মুসলমান আজ রবিবার (২৪ মে) পালন করছেন পবিত্র ঈদুল ফিতর।

ঈদ উপলক্ষ্যে এ সকল এলাকায় এ তরিকার অনুসারী মুসলমানদের মাঝে বিরাজ করছে আনন্দ উৎসব মুখর পরিবেশ। সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। এ তরিকার নিয়ম হচ্ছে যে, পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা উচিত এবং সেটাই করে আসছেন।

এছাড়াও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬ টি জামাত এবং রাঙ্গাবালী উপজেলায় ৮ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের  নিশান বাড়িয়া বিশ্বাসবাড়ী শাহ সুফি শফি উদ্দিন(রঃ) মাজার সংলগ্ন মসজিদ মাঠে চাঁনটুপি অনুসারী প্রায় পাঁচ শতাধিক মুসুল্লি  সকাল ৮ টায় সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের নামাজ, মিলাদ এবং তবারক বিতরণ করেন।

মাজারের ততত্ত্বাবধায়ক মো.নিজাম উদ্দিন বিশ্বাস সাংবাদিকদের বলেন শত বছরের পুরনো এই দরবারের খেদমত করে যাচ্ছি আমরা ৩০টি রোজা রেখেছি এবং মরনব্যাধী করোনার কথা মাথায় রেখে প্রবেশপথে স্প্রে করিয়ে ঢুকতে দিয়েছি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD