বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে এতিমখানা ও মাদ্রাসায় সেনাবাহিনীর ঈদ উপহার

বরিশালে এতিমখানা ও মাদ্রাসায় সেনাবাহিনীর ঈদ উপহার

Sharing is caring!

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রহণকৃত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো।

এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল জেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে হরিনাফুলিয়া এমদাদিয়া এতিমখানা, চরকাউয়া আহমাদিয়া এতিমখানা, চরমানাই আহসানাবাদ রশিদিয়া এতিমখানাসহ ২০টি এতিমখানার মধ্যে নগদ অর্থসহ চিনিগুড়া চাল, তেল, চিনি, গুড়া দুধ ও সেমাইসহ  অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ইব্রাহিম এতিম ও দুস্থ শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD