বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
ঘূর্ণিঝড় আম্পান: বরিশালে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে

ঘূর্ণিঝড় আম্পান: বরিশালে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে

Sharing is caring!

বরিশালে ঘূর্ণিঝড় আম্পানে এবার ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও বেশকিছু কাঁচা ঘর-বাড়ির সঙ্গে ফসল, বিদ্যুৎ ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসব ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন।

জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানে বরিশালের একাধিক জায়গায় বিদ্যুতের পোস্ট ভেঙে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। তবে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টা থেকে এসব ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। ৯৫ ভাগ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানান, বিদ্যুৎ, কাঁচা ঘর-বাড়ি, বেড়িবাঁধ, মৎস্য ও কৃষি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণে দ্রুততার সঙ্গে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছচাপা পরে দুজন, নৌকা ডুবিতে দুজন এবং দেয়ালচাপা পড়ে একজন মারা গেছেন।

তিনি জানান, বিভাগে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৩ জন মানুষ আশ্রয়কেন্দ্রে ছিলেন। এছাড়া ৩ লাখ ৩০ হাজার ৮৪টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD