বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আটক ১

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আটক ১

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে প্রেমিক ইমরান আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল। পথিমধ্যে মালিপুর দরবার শরীফ এলাকায় একই দিক থেকে আসা এম.খান গ্রুপের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রূপা আক্তারকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ডাইভার মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিঙ্গাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আহমেদকেও থানায় আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD