বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে পুলিশ সদস্যসহ ৮ জন করোনা আক্রান্ত

বরিশালে পুলিশ সদস্যসহ ৮ জন করোনা আক্রান্ত

Sharing is caring!

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় আরও চার পুলিশ সদস্য সহ ৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮জনে এবং সুস্থ হয়েছেন ৩৮জন।

আজ সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখান থেকে জানানো হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ লাইনে কর্মরত এবং বাকি তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় কর্মরত। এছাড়া নগরীর কাজিপাড়া এলাকায়, চাঁদমারি, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এবং বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরা সকলেই পুরুষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চার পুলিশ সদস্যর মধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানার একজন উপ পরিদর্শক, দুইজন সহকারি উপ পরিদর্শক এবং একজন উপ পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত কনস্টেবল। এর আগে উত্তর কার্যালয়ের ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD