বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত!

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত!

Sharing is caring!

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য চালু রাখা/বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকালে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিএমপি’র উপ কমিশনার (সাউথ) মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বাজার কর্মকর্তা হাসান সারওয়ার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক হিমন কুমার সাহা সহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল সহ বিভিন্ন দোকানপাটসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কথা ছিলো বরিশালের প্রতিষ্ঠানসমূহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে কিন্তু গত কয়েকদিনের যাচাইকল্পে বাজারের অবস্থা বিবেচনা করে বলা যায় বরিশালের বিভিন্ন দোকান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।

পাশাপাশি ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং তাদের অসচেতনতা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে রয়েছে নগরবাসী।

তাই আজকের বাজার কমিটির সভায় কমিটির সকল সদস্যদের সম্মিলিত মতামতে বিভিন্ন দোকান-পাট/শপিংমল গুলো তে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় করোনা ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রশাসন শপিংমল, দোকানপাট পুনরায় বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

তবে কবে নাগাদ বন্ধ হতে পারে তার সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD