বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে এক ব্যাক্তির মৃত্যু নিয়ে ধূম্রজাল

পটুয়াখালীর বাউফলে এক ব্যাক্তির মৃত্যু নিয়ে ধূম্রজাল

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে এক ব্যাক্তির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

মৃত ওই ব্যাক্তির নাম বেল্লাল হোসেন(৪০)। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। তিন দিন পূর্বে অসুস্থ অবস্থায় ট্রলারযোগে ঢাকা থেকে বাউফলের বাহির দাশপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে আসেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে মৃত্যু বরন করেন তিনি। এরপর শনিবার সকাল ৬টার দিকে অনেকটা গোপনে নিহতের দাফনের কাজ সম্পন্ন করেন তাঁর স্বজনরা।

স্থানীয়রা জানান, মৃত ওই ব্যাক্তি করোনা আক্রান্ত হওয়ায় গোপনে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়েছে। অবশ্য পরিবারের সদস্যরা জানান, লিভার ও কিডনী রোগে ভুগছিলেন বেল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে দাশপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও ফোন কলটি রিসিভ করেননি তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, লোক পাঠানো হয়েছিলো কিন্তু দাফন হয়ে যাওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে মৃত ওই ব্যাক্তি করোনার লক্ষন ছিলো না বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD