বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রথম করোনা রোগীর জানাজা ও দাফন দাফন সম্পন্ন

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রথম করোনা রোগীর জানাজা ও দাফন দাফন সম্পন্ন

Sharing is caring!

গৌরনদী প্রতিনিধি: বারিশালের আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগে আক্রান্ত মৃত্যু বরন করা ব্যক্তির স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করেছে বারপাইকা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা যুবসমাজ।

শুক্রবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নে বেলুহার গ্রামে করোনায় একান্ত হয়ে মৃত্যু বরণ করা কাজী আব্দুল হকের ছেলে রুমান হোসেনের (৩৩) দাফন সম্পন্ন করেছে সংগঠনের লোকজন।
করোনায় একান্ত হয়ে মৃত্যু বরণ করা কাজী রুমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তার দুই বছর ও এক তিন বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

বারপাইকা আল-মদিনা যুবসমাজ এর সভাপতি মো. নাসির উদ্দিন শাহ’র নেতৃত্বে বেলাল আহম্মেদ, সালেহীন, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ কাজী রুমানের জানাযা ও দাফন-কাফন সম্পন্ন করেন।

উল্লেখ্য ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১ এপ্রিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ বারপাইকা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা যুবসমাজ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন কাফনের প্রশিক্ষন প্রদান করেছিলেন।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন উপজেলায় প্রথম করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আল-মদিনা যুব সমাজকে এই মহৎ কাজের জন্য পিপিই দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মৃত রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করার জন্য শনিবার সকালে স্বাস্থ্য কর্মীদের ওই বাড়িতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকায় বসে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উইনিটে ১২দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার রাতে রুমান মারা যান। শুক্রবার রাতে নিজ বাড়িতে বেসরকারী সংগঠন আল-মদিনা যুব সমাজ এর পক্ষ থেকে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD