শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে নারী পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যায়’ স্বামী আটক

ঝালকাঠিতে নারী পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যায়’ স্বামী আটক

Sharing is caring!

ঝালকাঠিতে এক নারী পুলিশ কনস্টেবল ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিয়া আফরিন নামে ওই কনস্টেবলের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী কনস্টেবল তরিকুলকে আটক করেছে পুলিশ।নিহত নাদিয়া ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, বিষপানে অসুস্থ হওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে এলে নাদিয়া নামে ওই কনস্টেবলকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নাজমুল এই তথ্য নিশ্চিত করে জানান, তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

তবে নিহতের স্বামী তরিকুলের মা জেসমিন বেগম জানান, তরিকুলের সঙ্গে বিয়ের আগে থেকেই নাদিয়া ও ফরহাদ নামে আরেক কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল। তাই এ বিয়ে মানতে না পেরে অনেক দিন ধরেই নাদিয়াকে ব্লাকমেইল করছিল কনস্টেবল ফরহাদ। এ নিয়ে তরিকুল ও নাদিয়ার মধ্যেও কলহ চলছিল। সর্বশেষ তাদের মধ্যে কলহ হলে সকালে তরিকুলের মাসহ পুলিশ লাইনের আর.আই তাদের ব্যারাকে নিয়ে যায়। সেখান থেকে তারিকুলের মা বাড়ি চলে আসার পর বিকালে খবর পায় নাদিয়া বিষ পান করেছে।

তিনি জানান, তার ছেলে তরিকুলও আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় তার ছেলেকে আটক করে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তার।

এদিকে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান জানান, স্বামীর সঙ্গে ওই নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরেই নাদিয়া তার বাসায় বিষপান করেন। এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যান তার স্বমী। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার।

এ বিষয়ে কথা বলার জন্য নিহতের স্বামী তরিকুলকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD