বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বিএনপি করোনা দুর্যোগে সাধ্যমত খাদ্যসহায়তা দিচ্ছে – সরওয়ার

বিএনপি করোনা দুর্যোগে সাধ্যমত খাদ্যসহায়তা দিচ্ছে – সরওয়ার

Sharing is caring!

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল সিটি’র ১০ ও ১১ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে করোনায় কর্মহীন ৬ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার প্রদান করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড.মোঃমজিবর রহমান সরোয়ার।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদমারি এলাকায় এই খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১১ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আহসান কবির হাসান, মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম-সম্পাদক সৈয়দ আকবর হোসেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি গনমানুষের জন্য রাজনিতি করে। তাই দেশের যে কোন দূর্যোগ কালীন সময়ে বিএনপি মানুষের কল্যানে এগিয়ে এসেছে। দ্বীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে জনগনের ভোট কেড়েনিয়ে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশজুড়ে অলিখিত বাকশাল কায়েম করেছে।

তাই বিএনপিকে নিশ্চিহ্ন করতেই দলের নেতার্মীদের গুম, খুন, হত্যা, মিথ্যা মমামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করছে। বিএনপি গনমানুষের জন্য রাজনীতি করে বলেই করোনার মহামারির দূর্যোগকালীন সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সাধ্যমত মানুষকে সহায়তা করে যাচ্ছে।

আমি করোনার লকডাউনের কারনে প্রায় মাস খানেক সময় ঢাকাতে ছিলাম। কয়েকদিন পূর্বে বরিশালে এসেই কর্মহীন সাধারন মানুষের জন্য খ্যাদ্য সহায়তার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে বরিশাল সিটি ‘র ৩ ০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ টি ইউনিয়নের সাধারন মানুষের কাছে আমার নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা বা উপহার হিসেবে পৌছে দিব।

সরোয়ার বলেন, দেশের যে কোন দূর্যোগ মোকাবেলার প্রধান দ্বায়িত্ব সরকারী দলের। কিন্তু করোনার এই মহামারীতে দেশজুড়ে সাধারন মানুষকে দেওয়া সরকারী সহায়তার চাল,ডাল,তেল চুরি,অবৈধ মজুদ দূর্নিতিতে মেতে উঠেছে আ’লীগের নেতা কর্মীরা।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরা দেশ জুড়ে দলীয় বিবেচনায় নিজেদের লোকদের ত্রান ও রেশন কার্ড দিচ্ছে। দেশের গনমাধ্যমের সচিত্র প্রতিবেদন ও মোবাইল কোর্টের অভিযানে তা প্রমানিত হয়েছে। বিএনপি ও তার শরীকদলের নেতাকর্মী বা সমর্থকদের ত্রান বা রেশন কার্ডের সুবিধা দিয়ে বঞ্চিত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD