শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভার্চুয়াল কার্যক্রম বাতিলের দাবীতে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ

ভার্চুয়াল কার্যক্রম বাতিলের দাবীতে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ

Sharing is caring!

আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদে এবং পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্ত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সাধারন আইনজীবীরা।

মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আইনজীবীরা ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

এ ব্যাপারে আলাপকালে জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীন হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারনে অনেক আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চায় না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষন ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারনে আজ তারা মিছিল করেছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতিভূক্ত প্রায় ১ হাজার ১শ’ সদস্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD