বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে ভাই বোনসহ চারজনকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে ভাই বোনসহ চারজনকে কুপিয়ে জখম

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই বোন সহ চারজনকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত ১০ মে বিকেল চারটায় ওই গ্রামের হাওলাদার বাড়ীতে এই ঘটনা ঘটে। এতে হাওলাদার বাড়ীর বাকের হাওলাদারের ছেলে আবুল বাশার (৩০) ও তার বড় বোন পারভীন বেগম (৩৫)কে বেধরক কুপিয়ে জখম করা হয়। এছাড়াও তাদের চাচাতো ভাই সোহেল (২২) ও ফিরোজ (৩০) কেও কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপালাতে ভর্তি করে। পরে করোনার কারনে তাদের চিকিৎসাসেবা প্রদান শেষে বাড়ীতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

আহত আবুল বাশার জানান, দির্ঘ এক বছর ধরে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে তাদের হাওলাদার বাড়ীর ২২ শতাংশ জমি নিয়ে তার চাচাতো চাচা সত্তার হাওলাদার ও কাদের হাওলাদারের বিরোধ চলে আসছিল। সত্তার হাওলাদার ও কাদের হাওলাদার দুই ভাই এলাকার চিহিৃত ভূমিদস্যু। তারা সাধারন মানুষকে জিম্মি করে জমি হাতিয়ে নেয়। স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এই ভূমিদস্যু বাহীনি ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে জিন্মি করে যাচ্ছে। গত ১০ মে বিকেলে ভূমি দস্যু সত্তার হাওলাদার ও কাদের হাওলাদারের সাথে পুনরায় জমি নিয়ে আমার সাথে কথাকাটাকাটি হয়। এসময় সত্তার হাওলাদার ও কাদের হাওলাদাওর এবং তাদের ছেলে সালাউদ্দিন হাওলাদার ও নোমান মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাদের ডাকচিৎকারে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর বাড়ির জমি ছেড়ে না দিলে পরবর্তীতে হত্যার হুমকী প্রদান করে। পরে তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে জমি দখলের মিশনে থাকা সত্তার হাওলাদার ও কাদের হাওলাদার নিজেদেরকে জখম দেখিয়ে হাসপাতালে ভর্তি করে। এমনকি জমির প্রকৃত মালিককে জমি থেকে উচ্ছেদের জন্য থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি বলে জানাগেছে।

এই ভূমিদস্যু চক্রটি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে ত্রাস করে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD