বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে স্বাস্থ্য বিধি মেনে চলছে শিল্প প্রতিষ্ঠান

বরিশালে স্বাস্থ্য বিধি মেনে চলছে শিল্প প্রতিষ্ঠান

Sharing is caring!

বরিশালের শিল্প প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে কর্ম পরিচালনা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরি পরিদর্শন করে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম পুরো ফ্যাক্টরি ঘুরে দেখেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে ফ্যাক্টরি পরিচালনা করায় সাধুবাদ জানান তিনি।

জিয়াউর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছি। অমৃত কনজুমার ফুড প্রডাক্টস এর ফ্যাক্টরীতে স্বাস্থ্য বিধি মেনেই স্টাফরা কাজ করছে দেখেছি। এই ধারা অব্যাহত রাখার জন্যও কোম্পানীটিকে তাগিদ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত কোম্পানীটির ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান চালু রেখেছি। ফ্যাক্টরিতে প্রবেশের সময় সকল স্টাফকে জীবানুনাশক স্প্রে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এছাড়াও ফ্যাক্টরিতে কাজের সময় সকলকেই মাস্ক পরতে হয় এবং একজন থেকে অপরজনের দুরত্বও চারফুটের বেশি রাখা হয়েছে।

ফ্যাক্টরি পরিদর্শনের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিমও ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।

এদিকে এর আগে বরিশালের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেডের কারখানা পরিদর্শন করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD