বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
চলতি মাসেই এসএসসির ফল

চলতি মাসেই এসএসসির ফল

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (১১ মে) এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই ফল প্রকাশের। ঈদে আগে বা পরে ফল হতে পারে। তবে এ মাসেই চেষ্টা করছি।

অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে গতানুগতিক ধারায় ফল প্রকাশ করায় কোনো সমস্যা হবে না বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।

অধ্যাপক জিয়াউল বলেন, ডাক বিভাগ বিভিন্ন অঞ্চল থেকে ওএমআর সিটগুলো বোর্ডে আনতে সহায়তা করছে। তাই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। এই মাসেই এসএসসির ফল ঘোষণা করব।

এসএসসির ফর প্রকাশের পর কলেজে ভর্তির কার্যক্রমও শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিলম্ব হচ্ছে।

অন্যদিকে, গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা-ও স্থগিত রাখা হয়।

তবে এইচএসসি পরীক্ষা শুরু করার এখনও কোনো তারিখ নির্ধারণ করেনি শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD