বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
মেয়রের অনুরোধ উপেক্ষা বরিশালে, খুলেছে দোকানপাট

মেয়রের অনুরোধ উপেক্ষা বরিশালে, খুলেছে দোকানপাট

Sharing is caring!

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুরোধের পরেও দোকান পাট খুলেছে ব্যবসায়ীরা। নগরীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতেও দোকান খোলা দেখা গেছে। ব্যবসায়ী সমিতি চেষ্টা করেও দোকান বন্ধ রাখতে ব্যর্থ হয়েছে বলে দাবী করেছেন অনেকে।

রোববার সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান খোলার অনুমতি দেয়া হলেও করোনা ঝুঁকির কারণে বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ শনিবার রাতে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন। এরপর তার অনুরোধে ব্যবসায়ী সমিতি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তের কর্নপাত করেনি দোকান মালিকরা। এতে করে স্বাভাবিক জীবন যাত্রাই অব্যাহত রয়েছে বরিশালে।

নগরীর সদর রোড সহ কয়েকটি এলাকায় ব্যাপক ভীরও লক্ষ‌্য করা গেছে। যানজটও ছিলো চোখে পড়ার মত। এরকম চলতে থাকলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে বলে দাবী সচেতন মহলের।

বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ জানান, ব্যবসায়ী নেতাদের অনুরোধ করা হয়েছে দোকান বন্ধ রাখার জন্য। তারা সেটা মেনেও নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD