বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভিজিএফের চাল চাইতে গিয়ে চেয়ারম্যানের মার খেল জেলেরা

ভিজিএফের চাল চাইতে গিয়ে চেয়ারম্যানের মার খেল জেলেরা

Sharing is caring!

করোনা পরিস্থিতিতে জেলেরা ভিজিএফের চাল চাওয়ায় তাদের মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

পটুয়াখালীর রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান মামুনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মানববন্ধন করেছে ওই এলাকার শতাধিক জেলে। বৃহস্পতিবার দুর্গম চরাঞ্চল থেকে ট্রলারযোগে পটুয়াখালী জেলা শহরের পৌঁছে প্রথমে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং পরে ডিসি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় জেলেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ভিজিএফের চাল দেয়া হচ্ছে না প্রকৃত জেলেদের। টাকার বিনিময়ে অন্য পেশার লোকজন জেলেদের ভিজিএফ কার্ড হাতিয়ে নিয়ে চাল পাচ্ছে।

করোনার এই পরিস্থিতিতে চেয়ারম্যানের কাছে সহায়তা চাইতে গেলে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন ও ইউপি সদস্য রহিম চৌকিদার, নারী কাউন্সিলর নারগিস পারভিন কল্পনা তাদের ক্যাডার বাহিনী দিয়ে জেলেদের মারধরসহ লাঞ্চিত করেন।

এ প্রসঙ্গে অভিযুক্ত সাইদুজ্জামান খান মামুন বলেন, জেলে কার্ড সীমিত। এ ছাড়া পর্যাপ্ত সহায়তা না থাকায় জেলেদের প্রত্যাশা মেটানো যাচ্ছে না। জেলেদের মারধরের বিষয়টি সত্য নয়। স্থানীয় রাজনৈতিক একটি মহল জেলেদের উৎসাহিত করে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে।

এ ছাড়াও এ সদর ইউনিয়নে কার্ডধারী জেলে ২৭শ’। আর বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১৬শ’ জেলের। বঞ্চিত জেলেদের মাঝে তো ক্ষোভ থাকতেই পারে।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলেদের ভিজিএফ কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD