বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বেতাগীতে মায়ের সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

বেতাগীতে মায়ের সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগী উপজেলার কলেজে পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ছাত্রী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ছোট বদনীখালী গ্রামের ৭নং ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা (দুবাই প্রবাসী) আশ্রাফ আলী মৃধার মেয়ে রুমি আক্তার (১৮)। নিহত রুমি আক্তার বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী।

এলকা সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা ও সামাজিক মাধ্যম ফেইসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতন্ডা হয়। এতে অভিমান করে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সবার অজাান্তে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুমি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.সাখাওয়াত হোসেন তপু ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন ও রহস্য আরো নিশ্চিত ভাবে বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD