বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাংলানিউজের বরগুনা করেসপন্ডেন্ট জামাল মীর বরখাস্ত

বাংলানিউজের বরগুনা করেসপন্ডেন্ট জামাল মীর বরখাস্ত

Sharing is caring!

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বরগুনা করেসপন্ডেন্ট জামাল মীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক পন্থা অবলম্বন করে মানুষকে হয়রানি ও অসদাচরণের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলানিউজ কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্ত বুধবার (৬ মে) রাত থেকেই কার্যকর করা হয়েছে।

বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জামাল মীর ব্যক্তিগত স্বার্থে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এর কোনো দায় বাংলানিউজ নেবে না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ তার ব্যক্তিগত। এর কোনো অংশের সঙ্গে বাংলানিউজ কোনোভাবে যুক্ত নয়।

যে ধরনের কর্মকাণ্ডের জন্য জামাল মীরের বিরুদ্ধে মামলা হয়েছে, এ ধরনের কোনো কাজের দায়িত্ব বাংলানিউজ তাকে কখনোই দেয়নি।

বাংলানিউজ কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কাউকে হেয় করা কোনো কর্মকাণ্ডকেও সমর্থন করে না।

বাংলানিউজ সংক্রান্ত যে কোনো বিষয়ে জামাল মীরের সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ করলে তার দায় বাংলানিউজ কর্তৃপক্ষ নেবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD