বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নামে আব্দুল বারেক গাজী(৫০)। পটুয়াখালী জেলা শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।

নিহত আব্দুল বারেক গাজীর পরিবারের বরাদ দিয়ে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানায়, বারেক ১০ থেকে ১২ দিন পর্যন্ত জ্বর,সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তার পরিবার অসচেতন হওয়ায় পারিবারিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিল। বারেক এর অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর তিনি মারা যায়। এদিকে নিহত খবর ছড়িয়ে গেলে শহরের আদালতপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।

পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন জানায়, করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে। করোনা প্রোটকল মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এর পূর্বে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলায় তিন জনের মুত্যৃ হয়েছে। এছাড়া পুলিশ, চিকিৎসক, শিক্ষিকা সহ জেলায় এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম। আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD