বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে নার্স সহ আরো তিনজন করোনায় আক্রান্ত, সুস্থ ২৬

বরিশালে নার্স সহ আরো তিনজন করোনায় আক্রান্ত, সুস্থ ২৬

Sharing is caring!

বরিশালে নতুন করে আরো ০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে। পাশাপাশি জেলায় সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ২৬জন।

আজ বুধবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেখান থেকে জানানো হয়, বুধবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১ জন নার্স ও বরিশাল সদর উপজেলার ২ ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এছাড়া একজন ব্যক্তি সুস্থ হয়েছে এই জেলা থেকে।

১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৫ জন, উজিরপুর ও গৌরনদী উপজেলার প্রত্যেকটিতে ০৪ জন, হিজলা উপজেলায় ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD