বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে ছাত্রলীগ কর্মী হত্যাকারীদের ফাঁসির দাবি

বরিশালে ছাত্রলীগ কর্মী হত্যাকারীদের ফাঁসির দাবি

Sharing is caring!

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী ইমরান বেপারীর সকল হত্যাকারীকে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সফিপুর ইউনিয়নবাসীর ব্যানারে বেলা এগারোটার দিকে স্থানীয় বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহত ইমরানের পিতা আলতাফ বেপারী। তিনি বলেন, এই হত্যাকান্ড একজনের পক্ষে সম্ভব নয়। এ ঘটনার সাথে আরও লোক জড়িত রয়েছে। আমি সকল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করছে।

ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, পুলিশ মাত্র দুইদিনের মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলরহস্য উদ্ঘাটনসহ মূল ঘাতক জুবরাজ খলিফাকে যেভাবে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, তেমনি দ্রুতভাবে এ হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

নাম প্রকাশ না করার শর্তে ইমরানের প্রেমিকা ওই কলেজ ছাত্রী বলেন, তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে এলাকায় নানা অপপ্রচার চালিয়ে তাকে ব্লাক মেইল করার চেষ্টা করে একই গ্রামের জুবরাজ খলিফা (২৬)। তিনি আরও জানান, ঘটনারদিন গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে ইমরান তার সাথে দেখা করার জন্য তাদের বাড়ির পাশে আসে। ওইসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জুবরাজ ও তার ৩/৪জন সহযোগিরা ইমরানের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে ইমরান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জুবরাজ ও তার সহযোগিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে ইমরান একটি ফসলি ক্ষেতের মধ্যে পরে যাওয়ার পর জুবরাজ ও তার সহযোগিরা তাকে (ইমরান) কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক জানান, নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ এপ্রিল রাতে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রধান হত্যাকারী জুবরাজকে গত ১ মে গ্রেফতারসহ হত্যার কাজে ব্যবহৃত চাক্কু, রক্তমাখা জামা ও নিহত ইমরানের মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত জুবরাজ আদালতে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD