শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ঝড়ের কবলে ট্রলার ডুবি, নিহত ২

বরিশালে ঝড়ের কবলে ট্রলার ডুবি, নিহত ২

Sharing is caring!

বরিশালের হিজলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ৭ ঘন্টা পর দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৭টায় হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন মেঘনার মোহনায় এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলো- উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আব্দুর রব বেপারী (৫৫) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ রাজীব (১৫)।

ঘটনা সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার চরকিল্লা থেকে খালিসপুরে যাওয়ার উদ্দেশ্যে ট্রলার যোগে ১০ জন শ্রমিক মেঘনা নদী পাড়ি দিচ্ছিলো। সকাল ৭টার দিকে ঝড় শুরু হওয়ায় ট্রলারটি মেঘনার মোহনায় ডুবে যায়। এতে আট জন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ ছিলেন। পরে দুপুর ২টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD