সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবাণুনাশক বুথ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবাণুনাশক বুথ

Sharing is caring!

ঝালকঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গালুয়া গ্রামের মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের অর্থায়নে এ বুথ স্থাপন করা হয়।

এসময় ইউএনও সোহাগ হাওলাদার, টিএইচও আবুল খায়ের রাসেল, মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, পুলিশের সাবেক ওসি মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি, পুলিশের সাবেক ওসি মনোয়ার হোসেন জানান, যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও অসুস্থ মানুষ বেশি যাতায়াত করে, তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে জীবাণুনাশক বুথটি বসানো হয়েছে।

টিএইচও আবুল খায়ের রাসেল জানান, হাসপাতালে আসা-যাওয়া করা মানুষকে জীবাণুমুক্ত করতে এ বুথ স্থাপনের উদ্যোগ খুবই প্রসংশনীয়।

ইউএনও সোহাগ হাওলাদারও এ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ব্যক্তি উদ্যোগে হাসপাতালে এই প্রথম জীবাণুনাশক বুথটি স্থাপন করা হলো। এভাবে ব্যক্তিগতভাবে অন্য কেউ যদি এগিয়ে আসে তাহলে পর্যায়ক্রমে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ ধরনের বুথ স্থাপন করা যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD