বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যেকোন দুর্যোগে আনসার-ভিডিপির ভূমিকা অনেক: জ্যাকব 

যেকোন দুর্যোগে আনসার-ভিডিপির ভূমিকা অনেক: জ্যাকব 

Sharing is caring!

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশের যেকোন দুর্যোগ, সমস্যা, বিশেষ করে জনগণের নিরাপত্তা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে আনসার-ভিডিপি বাহিনীর ভূমিকা অনেক।

এ মানুষগুলো সেবক, তারা জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করছে, কিন্তু দুঃসময়ে তারা কারো কাছে যেতে পারে না, আমি সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছি।

‘মানুষ মানুষের জন্য কর্মসূচির’ আওতায়  মঙ্গলবার (৫ মে) সকালে চরফ্যাশনে আনসার, ভিডিপি ও চৌকিদার-দফাদারদের মধ্যে খাদ্য সহায়তা ও ইফতার বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি সব শ্রেণীপেশার মানুষের পাশে দাঁড়িয়েছি। বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুঃখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু।

তিনি আরও বলেন, এখানে একজন সাবেক সংসদ সদস্য ছিলেন, তিনি ভোটের সময় চরফ্যাশনে আসেন, একটি মানুষকেও সহযোগিতা করেননি। আমি শুধু সু-সময়ে নয়, মানুষের সংকটের সময়ও পাশে আছি।

সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নিজের, পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে। দেশে যতবড় দুর্যোগ আসুক, শেখ হাসিনার সরকার ক্ষমতায় কাউকে না খেয়ে থাকতে হবে না।

এমপি জ্যাকব চরফ্যাশনে ২১টি ইউনিয়নের এক হাজার আনসার-ভিডিপি ও ২শ চৌকিদার-দফাদার সদস্যদের মধ্যে খাদ্য সহায়তা ও ইফতারসামগ্রী বিতরণ করেন। উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  এ ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়াও তিনি গত তিন দিনে উপজেলার ১০ হাজার পরিবার এবং ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD