শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আ’লীগকে বিদায় জানাতে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে- ড.খন্দকার মোশাররফ

আ’লীগকে বিদায় জানাতে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে- ড.খন্দকার মোশাররফ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় জানাতে দেশের জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ ও ২ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, সারা দেশে এখন ধানের শীষের পক্ষে জয়-জয়কার। নির্বাচনে আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে। তারা জোর-জবরদস্তি করে জয়ী হতে নানা কূটকৌশলে ব্যস্ত। তবে প্রবল গণজোয়ারের কাছে তাদের কোনো অপকৌশলই কাজে আসবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিদায় জানাতে দেশের জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর হাইস্কুল মাঠে মজিদপুর, কড়িকান্দি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আ’লীগ সরকার উন্নয়নের নামে গত ১০ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে। জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি, তাই তাদের কোনো জবাবদিহীতা নেই। দেশে জনগণের জানমালের নিরাপত্তার দায়বদ্ধতা নেই। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশ মানছে না। সর্বত্র এক হযবরল অবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, সরকারের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। তারা যা ইচ্ছে তাই করছে। সরকারের দুঃশাসন,  দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা, হামলা-মামলা ও জুলুম নিপীড়নের কারণে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ভোট দেবার পর গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা (উ.) জেলা বিএনপির সাধরণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD