বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রির দায়ে অর্থদন্ড

বরিশালে মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রির দায়ে অর্থদন্ড

Sharing is caring!

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবারও বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

আজ সকাল থেকে নগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাটপট্টি বটতলা বাজার, রুপাতলী, সাগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তোগীর ।

এসময় নগরীর সাগরদি ও রূপাতলি বাজার এলাকায় ৪ টি মুদি দোকান কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD