বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সড়কের পাশে গাছে ঝুলানো ছিল যুবকের লাশ

সড়কের পাশে গাছে ঝুলানো ছিল যুবকের লাশ

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা সালাম মুন্সীর ছেলে। রফিকুল কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানায় স্থানীয়রা।

জানা গেছে, দুপুর ১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন এক টমটমচালক। গলায় ফাঁস লাগানো স্থান থেকে ওই যুবকের বাড়ির দূরত্ব অনেক বেশি হওয়ায় মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD