শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার আহ্বান এমপি জ্যাকবের

প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার আহ্বান এমপি জ্যাকবের

Sharing is caring!

সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, নিজের পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে। দেশে যতবড় দুর্যোগ আসুক শেখ হাসিনার সরকার ক্ষমতায় কাউকে না খেয়ে থাকতে হবে না

তিনি বলেন, একশ বছরেও এমন দুর্যোগ হয়নি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও এর চিকিৎসা আবিষ্কার করতে পারেনি, তাই সবাইকে সচেতন হতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলতে হবে।

সোমবার (৪ মে) সকালে ভোলার চরফ্যাশনে মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগী বিতরণকালে তিনি এ কথা বলেন।

চরফ্যাশন ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সু-শৃঙ্খল পরিবেশে তিনি পৌর এলাকার এক হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলার ১০ হাজার এবং ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন।

এমপি জ্যাকব আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে আমি শুধু সু-সময়ে জনগণের পাশে ছিলাম না, দুর্যোগের সময়ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুঃখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু।

তিনি বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ প্রশাসনও ঝুঁকি নিয়েছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের জীবনকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে কাজ করছে।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD