বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‌টি‌সি‌বির ডিলার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুম‌কি: থানায় জি‌ডি

‌টি‌সি‌বির ডিলার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুম‌কি: থানায় জি‌ডি

Sharing is caring!

টিসিবির ডিলারের ব্যবসার ক্ষতি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিসিবি বরিশাল শাখার ডিলার মোঃ মশিউর রহমান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্য‌মে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, ২ মে বিকেলে মিনিট্রাকে করে বরিশাল নগরের
সোনামিয়ার পুল বাজারে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন ডিলার মশিউর রহমান। এসময় রবিউল ইসলাম রিপন নামে স্থানীয় এক ব্যক্তি পণ্য বিক্রয়ে বাধা দেয় এবং জানতে চায় কার অনুমোদন নিয়ে পণ্য বিক্রি হচ্ছে এবং বাজার কমিটির অনুমোদন কেন নেয়া হয়নি। ওই এলাকায় পণ্য বিক্রি করতে হলে বাজার কমিটির অনুমতি লাগবে জানিয়ে ডিলার ও ট্যাগ অফিসারকে শারিরীক ও
মানসিকভাবে হেনস্থা করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

ধারাবাহিকতায় ডিলারের কর্মচারী জাহাঙ্গীরকে একটি থাপ্পর মারে এবং ট্যাগ
অফিসারের পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। বিষয়টি ট্যাগ অফিসার
উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানতে গেলে তার মোবাইল ফোনও কেড়ে নেয়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালত সার্বিক দিক বিবেচনা করে রবিউল ইসলাম রিপনের অপরাধ আমলে নিয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, এ ঘটনার পরের দিন ৩ মে বিকেল ৫ টা ৪
মিনিটে বাসায় অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ডিলার মশিউর রহমানের
ফোনে পরিচয় গোপন করে এক ব্যক্তি কল করেন এবং ট্যাগ অফিসারের মোবাইল নম্বর
চায়। ডিলার ট্যাগ অফিসারের মোবাইল নম্বর কেন দিবেন জানতে চাইলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ডিলারের ট্যাগ অফিসার ও ২ মে ঘটনার সময় উপস্থিত
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা’র নামে অশ্রাভ্য ভাষায় গালাগাল করে। এছাড়া ডিলারের ব্যবসার বারোটা বাজানো এবং ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি দেয় অজ্ঞাত ওই ব্যক্তি।

উল্লেখ্য শনিবার (২ মে) ঘটা এ ঘটনায় ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রিপন পেশায় একজন আইনজীবি। যাকে রোববার (০৩ মে) জামিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।

আরও পড়ুন: **বরিশালে টিসিবির পন্য বিক্রিতে বাঁধা,আইনজীবির কারাদন্ড

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD