বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে ২২১ অভিযানে ৩৩ লাখ টাকা জরিমানা আদায়

বরিশালে ২২১ অভিযানে ৩৩ লাখ টাকা জরিমানা আদায়

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম রোধ, মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে বরিশালে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন।

এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করছেন।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, করোনা পরিস্থিতির প্রথম দিন থেকে রোববাব (৩ মে) পর্যন্ত বরিশাল জেলায় মোট ২২১টি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা করায় ৩৬৩ জন ব্যক্তি ও মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪৪০টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৩ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়াসহ তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

source : banglanews24

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD