বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা!

কলাপাড়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা!

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে পৌর শহরের সদর রোড ও স্বর্নকার পট্রিতে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিকের মতো দোকান খোলা রাখায় সদর রোডের ফার্নিচার ব্যবসায়ী জহিরুল ইসলামকে ২ হাজার ৫শ’ টাকা, প্লাষ্টিক ব্যবসায়ী দুলাল মাতুব্বরকে ২ হাজার ৫শ’ টাকা, স্বর্ন ব্যবসায়ী সঞ্জিপকে ১ হাজার টাকা, স্বর্ন ব্যবসায়ী অলক বিশ্বাসকে ১ হাজার টাকা এবং টিন ব্যবসায়ী অলক কর্মকারকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, নিষেধাজ্ঞা সত্তেও দোকান খোলা রাখায় তিন জনকে ৭ হাজার ৫শ’ টাকা এবং দুই জনকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD