বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ

বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ

Sharing is caring!

ব‌রিশালে তিন হাজার আনসার ও ভি‌ডি‌পি সদস্যের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরের কা‌শিপুরে আনসার ও‌ ভি‌ডি‌পির ব‌রিশাল রেঞ্জ ও জেলা কার্যালয়ে দুস্থ সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন তিনশ’ সদস্যকে খাদ্য সহ‌ায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্র‌মে জেলার ১০ উপজেলায় তিন হাজার সদস্যকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আনসার ভি‌ডি‌পির ব‌রিশাল রেঞ্জ কার্যালয় সূত্র জা‌নিয়েছে, পর্যায়ক্রমে ব‌রিশাল বিভাগের ৪২টি উপজেলার প্রত্যেক‌টিতে এ সহায়তা দেওয়া হবে। জানা গেছে, দেশের ৬৪ জেলার মোট ১ লাখ ৪৭ হাজার ৬শ’ প‌রিবারকে এক সপ্তাহের খাবার দিচ্ছে আনসার-ভি‌ডি‌পি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মাস্ক।

রোববার‌ ব‌রিশালে খাদ্য ‌বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, বরিশাল ‌রেঞ্জ কমান্ডার আশারাফুল আলম, জেলা কমান্ডেন্ট সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

এদিকে বরিশালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন শিল্পীদের মধ্যে ত্রাণ দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় নগরের বান্দ রোডের শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা অফসেট প্রেসের মাধ্যমে একশ’ শিল্পীকে এ ত্রাণ দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক উপস্থিত থেকে শিল্পকলা একাডেমীর দেওয়া তালিকা অনুযায়ী কর্মহীন শিল্পীদের হাতে চাল, ডাল, লবণ, তেল, সাবান তুলে দেন।

এনিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং এজন্য সকাল সন্ধ্যা অফসেট প্রেসের কর্ণধার সঞ্জয় ঘোষকে ধন্যবাদ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD