বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে করোনা রোগীদের ইফতার দিলেন জেলা প্রশাসক

বরিশালে করোনা রোগীদের ইফতার দিলেন জেলা প্রশাসক

Sharing is caring!

বরিশালে শেবাচিমে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

আজ শুক্রবার বিকাল ৫ টায় বরিশাল জেলা প্রশাসক এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটের করোনা রুগীদের জন্য ইফতার সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষে তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এই ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ এ.কে.এম নাজমুল আহসান এর হাতে।

উপহার সামগ্রী ইফতার হিসেবে খেজুর, মাল্টা, সবুজ আপেল, লেবু, লবঙ্গ দারুচিনি এলাচি এর প্যাকেট, কালিজিরা, আদা, মধু, মুড়ি, বক্স টিস্যু পাঠানো হয়। শেবাচিমে চিকিৎসাধীন করোনা রুগীদের জন্য এক সপ্তাহের ইফতার সামগ্রী পাঠানো হয়েছে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরো পাঠানো হবে।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান সময়ে করোনা রুগীদের জন্য অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে সবসময় তাদের পাশে থাকবে প্রশাসন। প্রয়োজনে তাদের জন্য আরো ফলমূল ও ইফতারি সামগ্রী প্রদান করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আজ এগারো জন চিকিৎসাধিন আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD