বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে মাসব্যাপি বসে থাকা ২ শতাধিক দুরপাল্লা ও অভ্যন্তরীন যাত্রীবাহি পরিবহনের চালক,হেলপার সহ বাস টারমিনালের প্রায় ৪ শতাধিক শ্রমীক অর্ধাহারে-অনাহারে জীবন-যাপন করে চলছে।

খোঁজ নেই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের। গত একমাসে এবারের জন্য এদের খোঁজ নেইনি কোন সংগঠন। একমাত্র বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সদস্য লিটন মোল্লা এ পর্যন্ত তিন তিনবার অনাহারী শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয়তার পাশাপাশি পবিত্র রমজানের জণ্য খাদ্য উপহার দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে পাশে এসে দাড়িয়েছে।

শুক্রবার (১লা মে) বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাত বাস টার্মিনালে গেলে এমন তথ্য নিয়ে বিভিন্ন শ্রমিক সদস্যরা পাশে এসে তাদের অনাহারী জীবনের কথা তুলে ধরেন।

এসময় ২টি পিকাপ বোঝাই করে ২শত শ্রমিকের জন্য ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, ১কেজি গুড়, ২ কেজি আলু ও ১ টা সাবান নিয়ে হাজির হন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লা।

এর পূর্বে বাস টার্মিনালে শ্রমিক সদস্যরা বলেন গত মাসের ২৬ই এপ্রিল থেকে টার্মিনাল থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটের সকল প্রকার যাত্রীবাহী যান-বাহন সরকারের নির্দেশে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রথম কয়েকদিন জমানো থাকা পুঁজি দিয়ে সংসার চালাবার পর হাতে থাকা সম্ভল শেষ হয়ে যাবার পর থেকে এক কথায় বলা যায় ১ মাস যাবত বেকার হয়ে পড়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি।

এর মাঝে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের শ্রমিকদের জন্য ২ টন চাল দিয়ে সহযোগীতা করেছে।

এছাড়া এখন পর্যন্ত সরকারি ভাবে আমাদের খবর আর কেহ রাখেনি।এসময় তারা আরো বলেন সরকারী সাহয্যের কথা কেন বলব আমরা বছরের পর বছর মালিক ও শ্রমিক সংগঠনে চাঁদা দিয়ে যাচ্ছি আমাদের সেসকল শ্রমিক নেতাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এমন আক্ষেপ করে অনাহারী শ্রমিক সদস্যরা তাদের মালিক ও শ্রমীক নেতাদের বিরেুদ্ধে ক্ষোভ প্রকতাশ করেন।

এক প্রর্যায়ে শ্রমিকদের হাতে ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা শ্রমিকদের উর্দ্দেশ্য করে বলেন আমার নেতা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ।

তার নির্দ্দেশে আমি এসকল খাদ্য সামগ্রী আপনাদের মাঝে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি আমার যা কিছু আছে আমি তা দিয়ে বর্তমান সমস্য থাকাকালীন আপনাদের পাশে আছি ও থাকার অঙ্গিকার করেন।

এসময় তিনি প্রায় ২ শতাধিক বেকার হয়ে বসে থাকা শ্রমিক ও অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এব্যাপারে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউয়িনের সভাপতি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মোবাইলে বেশ কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD