শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল জেলার বাইরে মারা যাওয়া কাউকে এনে দাফনে প্রশাসনকে জানাতে হবে

বরিশাল জেলার বাইরে মারা যাওয়া কাউকে এনে দাফনে প্রশাসনকে জানাতে হবে

Sharing is caring!

জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশালে এনে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষকে না জানিয়ে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন।

শুক্রবার (১ মে) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশাল জেলায় এনে শেষকৃত্য বা দাফন অনুষ্ঠানের ক্ষেত্রে আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করতে হবে। হাসপাতাল বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক মৃত ব্যক্তির মৃত্যর কারণ সংক্রান্ত প্রত্যয়নপত্র ছাড়া শেষকৃত্য বা দাফন সম্পন্নের ক্ষেত্রে কোভিড-১৯-এর নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে মৃতের সঙ্গে সংশ্লিষ্ট পরিবার-পরিজনকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন পালন করতে হবে।

জেলায় করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD